বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভবন ধসে পড়লো কাপ্তাই হ্রদে, শিশুসহ ৪ লাশ

দোতলা ভবন ধসে কাপ্তাই হ্রদে, শিশুসহ ২ লাশ উদ্ধার (2)রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদে একটি দোতলা ভবন ধসে পড়েছে। ঘটনার পর ‍শিশুসহ ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস, সেনা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার চালাচ্ছে।

রিজার্ভ বাজার এলাকায় হ্রদ ঘেঁষে গড়ে তোলা দ্বিতল ভবনটি মঙ্গলবার সন্ধ্যায় ধসে পড়ে বলে রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান জানিয়েছেন।

নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৪০), তার মেয়ে পিংকি (১৩) ও ছেলে হামাদুল (৭) এবং উম্মে হাবিবা (২২) নামের অপর এক নারী। তাদের লাশ রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় দোতলা পাকা ভবন হঠাৎ পানিতে ধসে পড়ে। হেলে পড়া ভবনের উপর তলা থেকে বেশ কিছু লোক বের হতে পারলেও নিচ তলা পানিতে তলিয়ে যাওয়ায় কেউই বের হতে পারেনি।

ওই ভবনে চার পরিবার বসবাস করত। তারা সবাই আটকা পড়েছে বলে স্থানীয়দের ধারণা।

ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক বলেন, উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তবে রাত হওয়ায় আলোর অভাবে কাজ ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন