প্লুটোনিয়াম ধ্বংসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ২০০০ সালে স্বাক্ষরিত চুক্তিটি স্থগিত করেছে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক তৎপরতার অভিযোগ এনে চুক্তিটি স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
চুক্তি স্থগিতের বিষয়ে স্বাক্ষরিত দলিলে যেসব কারণ দেখানো হয়েছে তার মধ্যে রয়েছে- আন্তর্জাতিক চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের বাড়তি পরমাণু অস্ত্র ধ্বংসের দায়িত্ব পালন না করা।
চুক্তি স্থগিত করলেও রাশিয়া বলছে, জমানো প্লুটোনিয়াম দিয়ে তারা পরমাণু অস্ত্র বানাবে না।


