মাদক মামলায় ভয় দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে রাজধানীতে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন-দারুসসালাম থানার উপপরিদর্শক কামরুল হাসান, সহকারী উপপরিদর্শক শ্যামল দাস বংশী, কনস্টেবল কামরুল ইসলাম ও ফয়েজ।
বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় একজন অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


