দুর্নীতি অভিযোগে জনতা ব্যাংকের উপ-মহা ব্যবস্থাপক (ডিজিএম) মো. আজমুল হক ও আবু হেনা মোস্তফা কামালকে গ্রেপ্তার করলো দুদক।
বৃহস্পতিবার সকালে জনতা ব্যাংকের প্রধান কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, মেসার্স আলপ কম্পোজিট টাওয়াল নামের প্রতিষ্ঠানকে অবৈধভাবে অর্থপাচারে সহায়তা করায় তাদের বিরুদ্ধে মামলা হয়।


