বুধবার ৪ নভেম্বর ২০২৬

গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুই ‘জঙ্গি’ নিহত

jongiগাজীপুরের হারিনাল এলাকার একটি বাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার সকাল থেকে হারিনাল এলাকার একটি একতলা ভবন ঘিরে রাখেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এরপর বেলা ১১টার দিকে খবর পাওয়া যায়, হারিনাল থেকে ৩ কিলোমিটার দূরে গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়ারগাও পাতারফেক এলাকার আরেকটি বাড়িতেও অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর আমির হোসেন।

আরও পড়ুন