ঢাকার অদূরে আশুলিয়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০ লাখ টাকাসহ ‘নব্য জেএমবির’ সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করেছে র্যাব। তিনি এই জঙ্গিগোষ্ঠীর প্রধান অর্থদাতা বলে দাবি র্যাবের মুখপাত্রের।
র্যাবের পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান বলেন, “শনিবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকার একটি বাড়িতে অভিযানে যান তারা। বাড়ির মালিক আব্দুর রহমানকে আহত অবস্থায় আটক করা হয়। তার বাড়ি থেকে ৩০ লাখ টাকা, একটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আব্দুর রহমানই জেএমবির সব নাশকতার মূল অর্থদাতা।”
তার পরিবারের কয়েকজন সদস্যকেও আটক করা হয়েছে বলে মুফতি মাহমুদ জানান।
এর আগে শনিবার সকাল থেকে গাজীপুর ও টাঙ্গাইলে র্যাব ও পুলিশের পৃথক তিন অভিযানে সন্দেহভাজন ১১ জঙ্গি নিহত হন।


