বুধবার ৪ নভেম্বর ২০২৬

কারাগারে গুরুতর অসুস্থ রিজভী

কারাগারে গুরুতর অসুস্থ রিজভীগাজীপুরের কাশিমপুর-২ কাগাগারে বন্দী বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

পাকস্থলীতে সমস্যার কারণে কোনো খাবারই খেতে পারছেন না। পেটের ব্যথায় কষ্ট পাচ্ছেন। এ ছাড়া প্রচণ্ড মাথাব্যথার পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বল হয়ে পড়েছেন বিএনপির এই নেতা।

শুক্রবার সকালে কাশিমপুর কারাগারে রিজভী আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে স্ত্রী আরজুমান আরা বেগম এ তথ্য জানান।

একই সঙ্গে অবিলম্বে তার অসুস্থ স্বামীর সুচিকিৎসার পাশাপাশি নিঃশর্ত মুক্তিও দাবি করেন তিনি।

আরও পড়ুন