বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ফিরলেন নাসির

imagesনাসির হোসেন দলে স্কোয়াডে থাকেন, একাদশে কেন থাকেন না! গত বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে ঘুরে ফিরছে এই প্রশ্নটা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিততে জিততে বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়া কিংবা ফিল্ডিংয়ের সময় ক্যাচ ফেলার পর থেকে নাসিরকে অন্তর্ভুক্ত করার বিষয়টি পরিণত জনদাবীতেই। আজ দ্বিতীয় ওয়ানডেতেই দলে ফেরানো হচ্ছে নাসির হোসেনকে। আগের ম্যাচে ব্যর্থ মোশাররফ হোসেনের জায়গাতেই দলে এসেছে নাসির।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

আরও পড়ুন