বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সদস্যসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
মেট্রোপলিটন মেজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেন টিপু রবিবার এ আদেশ দেন। মোহাম্মদপুরের একটি মামলায় জামিন আবেদন না মঞ্জুর করে সোহেলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
এর আগে সকালে নাশকতার ৪১ মামলায় আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন সোহেল। ঢাকা সিএমএম আদালতে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন করেন তিনি।
সোহেলের আইনজীবী সানাউল্লা মিয়া বলেন, নাশকতার ৪১ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, রংপুরে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় গ্রেফতার রয়েছেন সোহেলের ছোট ভাই রাশেদ-উন-নবী বিপ্লব। এই ঘটনার সঙ্গে সোহেলের সম্পৃক্ততা রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করেছিল আইন-শৃঙ্খলা বাহিনী।


