বুধবার ৪ নভেম্বর ২০২৬

চুক্তিতত্ত্বের গবেষণায় অর্থনীতির নোবেল জয়

Nobel-edআধুনিক অর্থনীতি শত সহস্র চুক্তিতে আষ্টেপৃষ্ঠে বাঁধা; আর চুক্তির সঙ্গে অর্থনীতির এই সম্পর্কের তত্ত্বতালাশে নোবেল জিতে নিয়েছেন দুই গবেষক।

রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস সোমবার এই পুরস্কারের জন্য ব্রিটিশ নাগরিক অলিভার হার্ট ও ফিনল‌্যান্ডের বেঙ্কট হলস্ট্রম এর নাম ঘোষণা করে।

নোবেল কমিটি বলেছেন, কন্ট্রাক্ট থিওরি নিয়ে এই দুই গবেষকের কাজ উচ্চপদের ব‌্যক্তিদের কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বেতন নির্ধারণের মত বিষয় বুঝতে সহায়ক হয়েছে।

নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই দুই গবেষকের মধ‌্যে ভাগ করে দেওয়া হবে। রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর তাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

ভোক্তার রুচি বিশ্লেষণ করে দারিদ্র্য নির্মূলের পথ দেখানোয় গতবছর অর্থনীতির নোবেল পান ব্রিটিশ বংশোদ্ভূত অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ডিটন।

আরও পড়ুন