বুধবার ৪ নভেম্বর ২০২৬

দেশে আইনের শাসন নিশ্চিত করার তাগিদ এরশাদের

ershadজাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মনুষ্যত্বের মূল্যবোধ আজ হারিয়ে গেছে, মানুষের প্রতি মানুষের সম্মানবোধ আজ নেই বললেই চলে। প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত সিলেটের খাদিজাসহ নারী ও শিশুদের প্রতি নির্যাতন বন্ধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং দোষীদের শাস্তি দাবি করে দেশে আইনের শাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

সোমবার সকালে বনানী কড়াইল পল্লীবন্ধু এরশাদ প্রাথমিক বিদ্যালয়ে পি.এস.সি সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ প্রাইমারী স্কুলকে মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষার হার বাড়াতে হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি ছাত্র/ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন এবং স্কুলের শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এদিকে সোমবার সন্ধ্যায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এমপি ঢাকেশ্বরী ও রামকৃষ্ণমিশন পুজামণ্ডপসহ বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজা, মহানবমী উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস.এম ফয়সল চিশ্তী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান,নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মো. ইঁসহাক ভূঁইয়া প্রমুখ।

আরও পড়ুন