সচিবালয়ে কয়েক মাস আগে বসানো নতুন একটি লিফটে আটকা পড়া স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে প্রায় আধা ঘণ্টা পর লিফটের দরজা ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। এসময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও মন্ত্রীকে বের করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সচিবালয়ের নিজের দপ্তর থেকে বের হয়ে লিফটে উঠে চারতলা থেকে তিনতলা পর্যন্ত নামতেই লিফট আটকে যায়। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা চেষ্টা করেও মন্ত্রীকে বের করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে লিফট আটকে গিয়েছিল।


