বুধবার ৪ নভেম্বর ২০২৬

সরকার বিএনপিকে ধ্বংস করার দুঃসাহস দেখাচ্ছে: দুদু

Dudu20150111162537বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান অভিযোগ করেছেন, নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংস করার দুঃসাহস দেখাচ্ছে সরকার। দেশের কোটি কোটি জিয়াভক্ত নাগরিক তা সফল হতে দেবে না।

আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শামসুজ্জামান এই মন্তব্য করেন।

শামসুজ্জামান বলেন, ভোটারবিহীন অবৈধ ও অনৈতিক সরকার ক্ষমতার দাপটে অন্ধ হয়ে ন্যূনতম মানবিক বোধটুকুও বিসর্জন দিয়েছে। দেশের সব বিরোধী দল ও দলের নেতা-কর্মীদের নির্মূল করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে সারা দেশকে জেলখানায় রূপান্তরিত করেছে। প্রশাসনের সব স্তরে সরকারদলীয় লোকদের বসিয়ে রাষ্ট্রের সব স্তম্ভ ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিচার বিভাগও আজ স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে।

বিএনপির এই নেতা দাবি করেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পেটের অসুখসহ অন্যান্য জটিল রোগে ভুগছেন। কিন্তু সুচিকিৎসা পাচ্ছেন না।

শামসুজ্জামান অভিযোগ করেন, সরকার মানুষের অধিকার, কথা বলার স্বাধীনতা ও মানবতাবোধকে তোয়াক্কা না করে এখন একদলীয় ও এক ব্যক্তির শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। ক্ষমতা মজবুত করতে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচারের স্টিমরোলার চালাচ্ছে।

দলের যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খানকে কারাগারে পাঠানোর সমালোচনা করে শামসুজ্জামান বলেন, বিএনপি যখন রাজনৈতিক কর্মসূচি পালনের উদ্যোগ নেয় এবং দলকে তৃণমূল থেকে পুনর্গঠনের মতো সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করে, তখনই সরকার দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মিথ্যা মামলায় আটক করে। এর মূল কারণ ও মূল লক্ষ্য বিরোধী দলকে কোনোভাবেই সাংগঠনিক কাজ করতে না দেওয়া।

আরও পড়ুন