বুধবার ৪ নভেম্বর ২০২৬

হেরেই চলেছে অস্ট্রেলিয়া

aus_27323_1476049861দক্ষিণ আফ্রিকা সফরে হেরেই চলেছে অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে সফরকারীরা।

রোববার সিরিজের চতুর্থ ওয়ানডেতেও দক্ষিণ আফ্রিকার কাছে ছয় উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্টিভেন স্মিথের দল। স্বাগতিকদের সামনে এবার হোয়াইটওয়াশের হাতছানি।

পোর্ট এলিজাবেথে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের দাপটে ৩৬.৪ ওভারে ১৬৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েড ৫২ ও মিচেল মার্শ করেন ৫০ রান। কাইল অ্যাবোট চারটি, তাবরাইজ সামসি তিনটি ও ফাঙ্গিসো দুটি উইকেট নেন।

১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ফাফ ডু প্লেসির ৬৯ রানের সুবাদে ৮৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। রিলে রুশো করেন ৩৩ রান। অসিদের পক্ষে ক্রিস টার্মেইন সর্বোচ্চ দুটি উইকেট নেন।

আরও পড়ুন