ইংলিশ অধিনায়ক বাটলারকে দ্বিতীয় ওয়ানডেতে আউটের পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস করায় বাটলার নাকি খুব উত্তেজিত হয়ে উঠেছিল। তাই তিনি মাহমুদউল্লাহ ও সাব্বিরদের দিকে তেড়েও গিয়েছিলেন।
এরপর আইসিসি বিষয়টিতে হস্তক্ষেপ করে বাংলাদেশ দলের মাশরাফি ও সাব্বিরকে জরিমানা করলেও ঘটনার নায়ক বাটলারকে কিছু করেনি।
এই প্রেক্ষাপটে আগামীতে ইংলিশ ব্যাটসম্যানদের আউট করলে বাংলাদেশ কি আচরণ করবে- তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।
এমন কিছু খুঁজতে দিয়ে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার কাউন্টি ক্রিকেটে এক ব্যাটসম্যানকে আউট করে বোলার সামরিক কায়দায় স্যালুট দিচ্ছেন।
বিষয়টি এরইমধ্যে অনলাইন দুনিয়ায় বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।
বাংলাদেশও কি আগামীতে ইংলিশ ব্যাটসম্যানদের আউট করে এমন করবেন নাকি?


