বুধবার ৪ নভেম্বর ২০২৬

যাত্রাবাড়ী থেকে ৩ অপহরণকারী গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

arrest1রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিল্লাল মৃধা নামে এক ভিকটিমকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত তিন অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জাহাঙ্গীর, রমজান ও বুলবুল।

সূত্রে জানা যায়, গত ০৭ অক্টোবর সকালে মো. বিল্লাল মৃধা (৩৮) তার কর্মস্থল যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী সুফিয়া প্লাজা সংলগ্ন বসুন্ধরা ট্রেডার্স নামের একটি রডের দোকান হতে তার বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাহির হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে অজ্ঞাতনামা অপহরণকারীরা তার বোন মোসা. জোসনা বেগম এর মোবাইলে কল করে বিকাশের মাধ্যমে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহৃত বিল্লালের আত্মীয়-স্বজন তার মুক্তির জন্য বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা প্রেরণ করেন। উক্ত ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।

১০ অক্টোবর সোমবার মামলাটির তদন্তকারী অফিসার এসআই মো. বিল্লাল হোসেন জনি তাৎক্ষণিকভাবে ফতুল্লা থানার তুষারধারা এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করেন এবং অপহরণকারীদের গ্রেপ্তার করেন।

উদ্ধারকৃত ভিকটিম বিলাল মৃধা জানান, তাকে অপহরণকারীরা যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেটের সামনে থেকে অপহরণ করেছিল।

আরও পড়ুন