বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাশরাফির হাত পাল্টে দিয়েছেন ওয়ালশ

মাশরাফিকে পাল্টে দিয়েছেন ওয়ালশহঠাৎই বোলিংয়ে যেন আগের ফর্ম ফিরে পেয়েছেন মাশরাফি। এর পেছনের কারণ কী? জানা গেছে, কোর্টনি ওয়ালশ নাকি শুধু মাশরাফির গ্রিপটাই পাল্টে বোলিং করতে বলেছেন। তাতেই এখন বল ছুটছে সাপের গতিতে।

দ্বিতীয় ওয়ানডে ম্যাচের নায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট হাতে ঝড়ো ইনিংসের পর, বল হাতেও দুর্দান্ত মাশরাফি। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও চোটগ্রস্ত পা নিয়ে কীভাবে ছুটছেন মাশরাফি? আর তাঁর বোলিংয়েই বা এত ধার এলো কীভাবে? আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন স্টোকসের বোল্ড আউট বলে দিচ্ছে কোনো টোটকা পেয়েছেন মাশরাফি। এ বিষয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসানও মাশরাফির কাছে জানতে চেয়েছিলেন, কোচ হিসেবে কী কাজ করছেন কোর্টনি।

মাশরাফির গ্রিপ পরিবর্তনে বড় ধরনের ভূমিকা রেখেছেন কোচ ওয়ালশ। তিনি বলেছেন, এই বয়সে মাশরাফিকে নতুন করে শেখানোর কিছুই নেই। তাই তাঁর গ্রিপটাকে বদলে নতুন একটি গ্রিপে বল করার পরামর্শ দিয়েছেন। আর তাতেই ফল পাচ্ছেন মাশরাফি। তাঁর বল নাকি এখন সাপের গতিতে চলে। এটা বলেছেন খোদ মাশরাফি।

আরও পড়ুন