বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় আসছেন চীনের প্রেসিডেন্ট: খালেদা জিয়ার সঙ্গে বৈঠক কাল

ঢাকায় আসছেন চীনের প্রেসিডেন্ট: খালেদা জিয়ার সঙ্গে বৈঠক কালশুক্রবার বাংলাদেশে সফরে আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিন পিং। এদিনই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন তিনি।

গত তিন দশকে চীনের কোনো রাষ্ট্রপতির এটিই বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় সফর।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও চীনের রাষ্ট্রপতি শি জিন পিং আগামীকাল শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বৈঠক করবেন।’

বৈঠকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন বলে জানান শায়রুল কবির খান।

আরও পড়ুন