বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফরিদপুর থেকে কাউন্সিলর হলেন প্রধানমন্ত্রীকন্যা ও জামাতা

ফরিদপুর থেকে কাউন্সিলর হলেন প্রধানমন্ত্রীকন্যা ও জামাতাআওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনে ফরিদপুর থেকে কাউন্সিলর হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। এবারই প্রথম আওয়ামী লীগের কাউন্সিলর হলেন তারা।

খন্দকার মাশরুর হোসেন মিতু ফরিদপুর ৩ (সদর) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের একমাত্র ছেলে।

মিতু ও পুতুলের কাউন্সিলর করার বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন জানান, ফরিদপুরের কাউন্সিলরদের তালিকা শুক্রবার সকালে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন