মৌলভীবাজারে ভাতিজার হাতে চাচা আসুক উদ্দিন (৩৮) খুন হয়েছেন। শুক্রবার দুপুরে বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের কেছরীগুল গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড়লেখা সদর ইউনিয়নের কেছরীগুল গ্রামের সুমন আহমদ (২৮) তার চাচা আসুক উদ্দিনকে ছুরি দিয়ে ঘাড়ে ও পিঠে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বড়লেখার থানার ওসি সহিদুল রহমান জানান, আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


