বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী রোববার ভারতে যাচ্ছেন

%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%beপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে অংশ নিতে  রোববার ভারতের দক্ষিণ-পশ্চিম রাজ্য গোয়ায় যাবেন। গোয়ায় অনুষ্ঠেয় ১৫-১৬ অক্টোবর দুই দিনব্যাপী এই সম্মেলনের থিম হচ্ছে-‘ব্রিকস-বিমসটেক : একটি অংশীদারিত্বের সুযোগ।’

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের একটি ফ্লাইটে রোববার সকাল ৮টায় ঢাকা ত্যাগ করবেন এবং সকাল ১০টা ৪৫ মিনিটে (ভারতীয় সময়) গোয়ায় পৌঁছাবেন। তিনি রোববার বিকালে বিমসটেক লিডারস রিট্রিট এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মেলনের ফাঁকে হোস্ট কান্ট্রি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক ছাড়াও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রেয়ুট চ্যান-ওচা, নেপালি প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সঙ্গে দ্বিপক্ষীয়  বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

গোয়ায় পৌঁছেই শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। দুপুরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে। দুপুরে তিনি বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সম্মানে গোয়ার মুখ্যমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। বিকালে আউটরিচ সামিটের আগে বিমসটেক নেতাদের রিট্রেটে অংশ নেবেন শেখ হাসিনা।

রোববার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আগে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে।

ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আলিনা সালদানহা, গোয়া সরকারের সচিব (কোপারেশন) পদ্মা জয়সবাল এবং মুম্বইয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সামিনা নাজ গোয়া নৌ-বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১৭ অক্টোবর) সকালে দেশে ফিরবেন।

আরও পড়ুন