ইরাকের রাজধানী বাগদাদে শিয়াদের ওপর জঙ্গিদের আত্মঘাতী হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এ নাশকতায় আহত হয়েছে ৬০ জনেরও বেশি। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
কর্মকর্তারা জনান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
মহররমের শোভাযাত্রা চলাকালে হামলা চালানো হয়। বিভিন্ন খবরে বলা হয়, দুপুরে খাবার সময় এক জঙ্গি তার শরীরের সঙ্গে বাঁধা বোমার বিষ্ফোরণ ঘটায় একটি তাবুতে। সে সময় সেখানে বসে বহু শিয়া দুপুরের খাবার খাচ্ছিল।
আইএস এক বিবৃতিতে জানায়, বাগদাদের শায়াব এলকায় বহু মানুষের ওপর এই হামলা চালানো হয়।


