বুধবার ৪ নভেম্বর ২০২৬

মংলা বন্দরের ‘দুর্নীতিবাজ’ সাবেক কমিশনার গ্রেপ্তার

মংলা বন্দরের ‘দুর্নীতিবাজ’ সাবেক কমিশনার গ্রেপ্তারঅবৈধভাবে সাড়ে চার কোটি টাকা আয় ও পাচারের অভিযোগে মংলা বন্দরের সাবেক কমিশনার নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণবকুমার ভট্টাচার্য।

তিনি বলেন, মংলা বন্দরের কমিশনার থাকাকালে ২০০৯ সালে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার এবং চোরাচালানিদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে সাড়ে চার কোটি টাকা আয় ও মুদ্রপাচারের অভিযোগ রয়েছে নুরুল ইসলামের বিরুদ্ধে।

এ বিষয়ে ২০১১ সালে মংলা থানায় নুরুলসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেছিল দুদক।

প্রণবকুমার বলেন, “ওই মামলার আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

নুরুল ইসলাম বর্তমানে ঢাকায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের সদস্য।

আরও পড়ুন