বুধবার ৪ নভেম্বর ২০২৬

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যাঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার নাম রাহাত ফাইয়াজ স্বরুপ (১৯)। সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তিনি এলএলবি প্রথম বর্ষের ছাত্র।

রাহাত ফাইয়াজ সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফির ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রোববার রাতে পরিবারের সবার সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান রাহাত ফাইয়াজ। সকাল ১১টা থেকে দুপুর ১২টার দিকে তার ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। কিন্তু দুপুর ২টা পর্যন্ত তার ঘুম না ভাঙায় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।

কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

আরও পড়ুন