বুধবার ৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনায় বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পূর্ণ সমর্থন

শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনায় বিশ্বব্যাংক প্রেসিডেন্টের পূর্ণ সমর্থনশেখ হাসিনা সরকারের উন্নয়ন পরিকল্পনায় পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসহানুল করিম জানিয়েছেন।

তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনা যা করছেন তার সঙ্গে তিনি সম্পূর্ণ একমত।”

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়তার জন্য বিশ্ব ব্যাংকের পূর্ণ অঙ্গীকারের কথাও বলেছেন জিম ইয়ং কিম।

এ খাতে তহবিল সংগ্রহে বাংলাদেশকে সহায়তার কথা বলেছেন তিনি।

আরও পড়ুন