বুধবার ৪ নভেম্বর ২০২৬

টঙ্গীতে শিশুকন্যাকে ধর্ষণ, সৎবাবা গ্রেপ্তার

টঙ্গীতে শিশুকন্যাকে ধর্ষণ, সৎবাবা গ্রেপ্তারশিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গাজীপুরের টঙ্গীতে সৎবাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে টঙ্গীর ব্যাংকের বস্তি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই সৎবাবার নাম বাদশা মিয়া (৪৮)। তিনি টঙ্গীর ব্যাংকের বস্তি এলাকা বসবাস করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই শিশু স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী এবং মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। তার মা গত ১৯ অক্টোবর সকালে শিশুটিকে বাসায় রেখে কারখানায় যান। এ সুযোগে সৎবাবা বাদশা মিয়া ওই শিশুটিকে ধর্ষণ করে।

টঙ্গী থানার এসআই সুমন ভক্ত জানান, শিশুটির মা এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে ব্যাংকের বস্তি এলাকা থেকে শনিবার সকালে বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন