বুধবার ৪ নভেম্বর ২০২৬

নোয়াখালী পৌর কাউন্সিলর গ্রেপ্তার

নোয়াখালী পৌর কাউন্সিলর গ্রেপ্তারএকটি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নুর নবী সোহাগকে গ্রেপ্তার করেছে সুধারাম থানা পুলিশ।

রোববার সকালে তাকে জেলা শহরের ফকিরপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে সুধারাম থানা পুলিশ তাকে আদালতে পাঠালে সেখান থেকে তাকে বিকেলে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার সোহাগ নোয়াখালী পৌরসভার উত্তর ফকিরপুরের নুরুজ্জামানের ছেলে।

নোয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায়, ২০০৫ সালের ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ চতুর্থ এর আদালতে দায়েরকৃত একটি চেক প্রতারণা মামলায় সোহাগের সাজা হয়। ওই আদালত গত বছরের ২০ জানুয়ারি নুর নবী সোহাগকে ১৮৮১ এর ৩৩৮ ধারায় দোষী সাব্যস্ত করে তিন মাসের সশ্রম কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা ‌এবং অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

সাজার আদেশ নোয়াখালীর সুধারাম থানায় পৌঁছালে সুধারাম থানা পুলিশ রোববার ভোরে তার বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে নোয়াখালীর আদালতে সোপর্দ করলে তার পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করে। পরে সদর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমরেশ শীল জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান এবং সংশ্লিষ্ট আদালতে তাকে সোপর্দ করার নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন