আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে দলের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
জাসদ’র সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার রোববার সন্ধ্যায় এক অভিনন্দন বার্তায় বলেন, ‘আমরা আশা করছি, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নব-নির্বাচিত জাতীয় কার্য-নির্বাহী সংসদ ১৪ দলীয় জোটকে আরও বেগবান করাসহ জঙ্গি নির্মূলের লড়াইকে চূড়ান্ত বিজয়ের পথে পরিচালিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
অভিনন্দন বার্তায় আওয়ামী লীগের জাতীয় কার্যনির্বাহী সংসদের কমিটির নব-নির্বাচিত অন্যান্য কর্মকর্তা ও নির্বাহী সদস্যবৃন্দকেও অভিনন্দন জানিয়েছে জাসদ।


