বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘ও আমায় শেষ করে দিতে চেয়েছিল’

anushka-sharmaকিছুদিনের মধ্যেই রিলিজ হতে চলেছে আনুষ্কা শর্মা অভিনীত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন করণ জোহর। কিন্তু ছবি রিলিজের মাত্র কয়েকদিন আগেই বলিউডের স্বনামধন্য এই প্রযোজক-পরিচালক সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন তারই ছবির নায়িকা।

এক সাক্ষাৎকারে অানুষ্কা জানান, ‘করণ আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল’।

বিষয়টির সূত্রপাত অবশ্য করেছিলেন করণ নিজেই। দিন কয়েক আগে মুম্বই ফিল্ম ফেস্টিভালে তিনি উপস্থিত হয়েছিলেন তার নতুন ছবিটি নিয়ে। যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হন করণ, তখন তার সঙ্গে ছিলেন ছবির দুই প্রধান অভিনেত্রী ঐশ্বর্যা রায় বচ্চন ও অানুষ্কা । সেই সময়ে আনুষ্কা সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হলে করণ বলেন, ‘সত্যি বলতে কী, প্রথম দর্শনে আনুষ্কাকে আমার বিন্দুমাত্র পছন্দ হয়নি। যখন ‘রব নে বনা দি জোড়ি’র নায়িকা হিসেবে আদিত্য চোপড়া আনুষ্কার ছবি দেখায়, তখন আমি কিছুতেই ওকে নায়িকা হিসেবে মেনে নিতে পারিনি। এমন‌কি, আমি চেয়েছিলাম ওর ক্যারিয়ার শেষ করে দিতে। চেয়েছিলাম আনুষ্কা যেন বলিউডে বেশি দিন টিকতে না পারে।’

সেইসঙ্গে করণ এটাও জানান, আনুষ্কা অভিনীত ‘ব্যান্ড বাজা বারাত’ দেখার পরে আনুষ্কা সম্পর্কে তার ধারণা বদলায়। তিনি বলেন, আমি বুঝতে পারি, আনুষ্কা একজন দারুণ অভিনেত্রী। আমার মনে হয়, আনুষ্কা সম্পর্কে আমার প্রাথমিক ধারণার জন্য ওর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। করণ যখন এই কথা বলছিলেন তখন পাশেই বসে ছিলেন স্বয়ং আনুষ্কা।

পরে আনুষ্কাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘করণ আমাকে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু তারপরও শেষ পর্যন্ত আমি যে ওর ফিল্মের সেট পর্যন্ত পৌঁছতে পেরেছি, সেটা আমার সৌভাগ্য বলতে হবে।

আরও পড়ুন