বুধবার ৪ নভেম্বর ২০২৬

‍‘হাতে পায়ে ধরলেও পরীমনি কথা শোনেনি’

‍‘হাতে পায়ে ধরলেও পরীমনি কথা শোনেনি’‘আমার প্রেম আমার প্রিয়া’ নামে নিজের প্রথম চলচ্চিত্র তৈরি করতে এসে নাট্যনির্মাতা শামীমুল ইসলাম শামীম নায়ক-নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন পরী মণি ও আরজুকে।

কিন্তু দু’বছর পেরিয়ে গেলেও সিডিউল জটিলতার কারণে শেষ হয়নি শুটিং। অবশেষে একটি গান ও একটি দৃশ্যের শুটিং বাদ দিয়েই ক্যামেরা ক্লোজ করতে বাধ্য হলেন পরিচালক।

গত ২১ অক্টোবর সিডিউল দিয়েও পরী মণি সেটে না আসায় ক্যামেরা ক্লোজ করা হয় বলে সাংবাদিকদের জানান শামীম।

তিনি বলেন, কোনো পরিচালকই চান না ছোট একটা দৃশ্যও বাদ দিয়ে ক্যামেরা ক্লোজ করতে। আমি বাধ্য হয়েছি ছবি শেষের ঘোষণা দিতে। এমনিতেই দু’বছর পেরিয়ে গেছে। প্রযোজক এ ছবিতে আর একটি টাকাও লগ্নী করতে চাইছেন না।

শামীম আরও বলেন, পরীর কাছে থেকে ২০ তারিখের সিডিউল নেওয়া ছিল। তবে শুটিং শেষ হয়নি। আর একদিন শুটিং করলেও পুরো ছবির কাজ শেষ করা যেত। তিনি অবশ্য কথা দিয়েছিলেন ২১ তারিখ এ বাকী অংশের কাজ করে দিবেন। কিন্তু ২০ তারিখ রাতে জানান শুটিং করতে পারবেন না। অনেক অনুরোধ করেও কোনো কাজ হয়নি। শুনেছি ওইদিন তিনি বাসাতেই ছিলেন। হাতে পায়ে ধরার মতো করে বললেও কথা শুনেনি (মোবাইলে)। আসলে শেষ মুহূর্তে কিছুই করার ছিল না। শুধু মাত্র ওই দিনের জন্য আমরা দু’টো ড্রোন ক্যামেরা ভাড়া করেছিলাম। আরও অনেক আয়োজন ছিল। প্রযোজকের প্রায় দু’লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন