বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় ২৭ কোটি টাকার নকল ইলেক্ট্রনিক্স-কসমেটিক্স জব্দ

ঢাকায় ২৭ কোটি টাকার নকল ইলেক্ট্রনিক্স-কসমেটিক্স জব্দরাজধানীর মতিঝিলে একটি ওয়্যারহাউজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ইলেক্ট্রনিক্স ও কসমেটিক্স সামগ্রী আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডে অবস্থিত ম্যাক্স ইলেক্ট্রো ইন্ডাস্ট্রিজে এই অভিযান চালানো হয়।

এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে এসি, টেলিভিশন ও কসমেটিক্স পণ্য রয়েছে। এগুলোর মূল্য প্রায় ২৭ কোটি টাকা। এগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছে।

সূত্র আরও জানায়, এর আগে ওয়্যারহাউজটি সিলগালা করা হয়েছিল। কাগজপত্র পরীক্ষা করে বুধবার সকালে এসব পণ্য আটক করা হয়।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ বিষয়ে বুধবার বিকাল সোয়া ৩টায় একটি প্রেস ব্রিফিং করবেন। এসময় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুর খান তার সঙ্গে থাকবেন।

আরও পড়ুন