বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্কুলছাত্রীকে অপহরণ করে রাতভর গণধর্ষণ

স্কুলছাত্রীকে অপহরণ করে রাতভর গণধর্ষণএক স্কুলছাত্রীকে অপহরণ করে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ধর্ষককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক কাশিরামপুর গ্রামের মুজিব মিয়ার ছেলে খোকন মিয়া (১৯)।

পুলিশ জানিয়েছে, রোববার রাত ৮টায় হবিগঞ্জের বাহুবল উপজেলার কাশিরামপুর গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন সোমবার রাতে ধর্ষিতার ভাই বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে তিন যুবককে আসামি করে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযুক্ত অন্য আসামিরা হলেন- একই এলাকার মৃত আ. জাহিরের ছেলে  চান মিয়া (২৭) ও আ. হামিদের ছেলে সুমন মিয়া (২৫)।

মামলার অভিযোগে জানা যায়, রোববার রাত ৮টায় কাশিরামপুর গ্রামের ওই স্কুলছাত্রী মোবাইল ফোন আনতে তার চাচার ঘরে যাওয়ার জন্য বের হয়। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা চান মিয়া, সুমন মিয়া ও খোকন মিয়া তাকে অপহরণ করে বাড়ির পশ্চিম দিকে ধানক্ষেতে নিয়ে যায়।

এসময় তারা ছাত্রীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আটকে রেখে রাতভর পালাক্রমে গণধর্ষণ করে।

এদিকে, স্কুলছাত্রীর পরিবারের লোকজন তাকে সারারাত খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আব্‌দুল হাফিজের বাড়ির উত্তর পাশের জমিতে ছাত্রীসহ ওই তিন ধর্ষককে দেখতে পান। তাদের চিৎকারে ওই ধর্ষকরা পালিয়ে যায়।

পরে ছাত্রীকে তার পরিবারের লোকজন ও স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

বাহুবল মডেল থানার ওসি মনিরুজ্জামান ধর্ষণের অভিযোগে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন