বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩

স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৩স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে তিন লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের।

বুধবার রাতে ওই ঘটনার পরে ধর্ষিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের আর্টি ওয়াবদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩ ধর্ষককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা এলাকার জয়নাল আবেদীনের ছেলে নূর হোসেন (৩২), মো. মন্ডল মিয়ার ছেলে আশিক (২৩) ও মৃত আব্দুল কাইয়ুমের ছেলে অহিদ মিয়া (২৬)। তাদের প্রত্যেকের বাড়ি সিদ্ধিরগঞ্জের আর্টি ওয়াবদা এলাকায়। এছাড়া অভিযুক্ত আরও একজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ‘বুধবার রাতে সিলেটের সুনামগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকায় ফুফুর বাড়িতে স্বামীসহ বেড়াতে আসেন ধর্ষণের শিকার ওই নারী। কিন্তু রাতে ওই ফুফুর বাসায় যাওয়ার সময় রাস্তায় চার যুবক ওই নারীর স্বামীকে বেঁধে রেখে সোহরাব ভেজিটেবল অয়েল মিল নামে পরিত্যক্ত একটি তেলের কারখানায় নিয়ে গণধর্ষণ করে। বুধবার রাতেই ধর্ষিতা ওই নারী বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটা মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আরও একজন ধর্ষককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন