জাপানে ২৯তম টোকিও আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যাল গত ২৫ অক্টোবর থেকে শুরু হয়েছে। ফ্যাস্টিভ্যাল চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ২৯তম টোকিও আন্তজার্তিক ফিল্ম ফ্যাস্টিভ্যালে ২৭ দেশের ছবি প্রদর্শন হচ্ছে।
জাপানে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ফেস্টিভ্যাল বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাংস্কৃতিক সম্পাদক রিমন মাহফুজ এবং বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির (বাবিসাস) সভাপতি আবুল হোসেন মজুমদার।
এবারের উৎসবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বর্ণনা করেন রিমন মাহফুজ এবং আবুল হোসেন মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন জাপান প্রবাসি জাপান-বাংলাদেশ কালচার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এটিএন বাংলার জাপান প্রতিনিধি শেখ এমদাদ, উৎসব কমিটির মিডিয়া চেয়ারম্যান কারো ইউ মাতাতো।
এ সময় মিডিয়া চেয়ারম্যান কারো ইউ মাতাতো বলেন- অামরা অনেক আন্দিত বাংলাদেশের ২জন সাংবাদিক উৎসবে যোগ দিয়েছেন। আরো ভালো লাগতো বাংলাদেশের সিনেমা যদি উৎসবে যোগ দিত।
বাংলাদেশের সিনেমা জাপানে দর্শকদের জন্য কিভাবে প্রদর্শন করা যায় সেই বিষয়ে মতবিনিময় উঠে আসে। পাশাপাশি জাপানে ছবি বাংলাদেশে প্রদর্শনের জন্য আহবান জানান উৎসব কমিটির মিডিয়া চেয়ারম্যান কারো ইউ মাতাতো।



