বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনার

ফেসবুক লাইভে আসছেন ডিএমপি কমিশনারআইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মতামত শুনতে ফেসবুক লাইভে আসছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ বুধবার সন্ধ্যায় ৪৫ মিনিটের জন্য তিনি লাইভে আসবেন। ডিএমপির অফিসিয়াল ফেসবুক পেইজে তাকে পাওয়া যাবে। এতে অংশ নেওয়া লোকজন জননিরাপত্তা নিয়ে তাদের প্রত্যাশা ও প্রাপ্তির কথা জানাতে পারবেন।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএমপি কমিশনার নগরবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। থানায় গিয়ে কেউ হয়রানির শিকার বা খারাপ আচরণ পান কি না সে বিষয়ে জানালে ডিএমপি কমিশনার ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন