বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএনপি নেতা টিপুসহ ৫ জন আটক

বিএনপি নেতা টিপুসহ ৫ জন আটকবিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজমুল হাসানসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

আটকের বিষয়টি জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।

বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ জানান, আটক হওয়াদের মধ্যে এখন পর্যন্ত চার জনের নাম জানা গেছে। তারা হলেন- ছাত্রদলের সহপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ছাত্রদল আশা বিশ্ববিদ্যালয় (বেসরকারি) শাখার সভাপতি সারওয়ার আলম খান।

তিনি জানান, শনিবার বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে তাদের আটক করে পুলিশ। তবে কি কারণে আটক করা হয়েছে তা জানা যায়নি।

পল্টন থানার ডিউটি অফিসার মো. বশিরুল ইসলাম জানান, আটকের বিষয়ে তিনি কিছু জানেন না। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও থানার ওসি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন