বুধবার ৪ নভেম্বর ২০২৬

অপু বিশ্বাস গর্ভবতী, শাকিব যাচ্ছেন কাছে!

অপু বিশ্বাস গর্ভবতী, শাকিব যাচ্ছেন কাছে!হঠাৎ করে আড়ালে চলে যাওয়া ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস গর্ভবতী হয়ে পড়েছেন বলে অনেকের কাছেই খবর আসছে। খবরটি আরও ডালপালা গজায় যখন জানা যায় শাকিব খান ঢাকা থেকে দেড় মাসের জন্য ‘ছুটি নিয়ে’ অপু বিশ্বাসের পাশে থাকতে কলকাতায় যাচ্ছেন। অপু বিশ্বাস ও শাকিব খানের চলচ্চিত্র জগতের ঘনিষ্ঠ একাধিক সূত্র এমন জল্পনার কথা গণমাধ্যমকে আকারে-ইঙ্গিতে জানাচ্ছে।

কেউ বলছেন তিনি সন্তান সম্ভবা। হতেই পারেন। কারণ নায়ক শাকিব খানকে বিয়ে করে তিনি ‘অপু ইসলাম খান’ হয়েছেন বলে এর আগে জানা গেছে। সে হিসেবে সবাই মনে করছেন এবার সঙ্গত কারণেই তিনি ‘প্রেগন্যান্ট’ হয়েছেন।

সূত্রগুলো দাবি করছে, চলতি নভেম্বর মাসের মধ্যে শাকিব খান ভারত যাচ্ছেন। সেখানে তিনি দেড় মাস অবস্থান করবেন।

অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রগুলো এমন দাবি করলেও এফডিসিতে শাকিব খানের পরিচিত একজন পরিচালকের ভাষ্য, শাকিব খান ভারতে যাচ্ছেন ঠিকই, কিন্তু তিনি অপু বিশ্বাসের কাছেই যাবেন এমনটি মনে হচ্ছে না। কারণ ভারতে তার একাধিক ছবিতে কাজ করার কথা রয়েছে। ক’দিন আগে ভারতীয় এক প্রযোজকের সঙ্গে ঢাকায় আলোচনায় বসেছিলেন শাকিব খান। সে হিসেবে কলকাতার একাধিক সিনেমায় শাকিব খানের অভিনয় করার কথা রয়েছে।

সূত্র জানায়, মুসলিম রীতি অনুযায়ী ঢাকার গুলশানের একটি কাজী অফিসে সম্পন্ন হওয়া বিয়েতে হিন্দু ধর্মাবলম্বী অবন্তী বিশ্বাস অপুর নাম কাবিননামায় ‘অপু ইসলাম খান’ নামে লিপিবদ্ধ করা হয়। অপুর ঘনিষ্ঠ সূত্র বলে দাবিদার ব্যক্তি বলেন, বিয়ের পর বেশ সুখেই দিন কাটছিল তাদের। গুলশানে শাকিবের বাসাতেই বেশির ভাগ সময় কাটতো দুজনের।

শাকিবের অনুরোধে অপু অন্য কোনো নায়কের বিপরীতে তেমন একটা অভিনয় করতে পারেননি। সূত্র জানায়, এক সময় তাদের সম্পর্ক তিক্ততার দিকে মোড় নিতে শুরু করে।

এর জন্য অপুর প্রতি শাকিবের আচরণই দায়ী বলে জানায় সূত্র। অপুর চেয়ে অন্য মেয়েদের প্রতি শাকিবের দুর্বলতা বেড়ে যাওয়ার বিষয়টি অপু আঁচ করতে পারলে তাদের সম্পর্কের অবনতি হতে শুরু করে। দুজনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। তারপরও অপু চেয়েছিলেন শাকিবকে নিয়ে ঘর করবেন। কিন্তু শাকিব কোনো কথা তো শুনতেনই না বরং অপুর ওপর নানাভাবে নির্যাতন করতেন বলে দাবি সূত্রের।

সূত্রটি জানায়, অপু বিশ্বাস কোনোভাবেই শাকিব খানকে ছাড়তে চান না। শাকিব খানকে নিয়েই সুখে সংসার করার ইচ্ছে তার।

সূত্র আরও জানায়, বিয়ের কাবিননামার একটি কপি অপুর কাছেই ছিল। কিন্তু এ বছরের শুরুর দিকে দুজনের মনোমালিন্য চরমে পৌঁছলে শাকিব জোর করে অপুর কাছ থেকে কাবিননামা নিয়ে যান। এত কিছুর পরও শাকিবের ফিরে আসার অপেক্ষায় থাকেন অপু। তাতে অবশ্য কোনো কাজ হয়নি। শাকিব-অপুর সম্পর্ক যখন চরম অবনতির দিকে গড়ায় তখনই হতাশ হয়ে অপু চলতি বছরের মার্চ থেকে নিজেকে সবার আড়াল করে নেন। শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ হওয়া ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবির কাজ ফিরিয়ে দেন। শুটিং বাকি থাকা ‘পাংকু জামাই’, ‘রাজনীতি’, ‘মা’ ছবির কাজে আর ফেরেননি। গুলশানে নিজের জিম সেন্টারটিও বন্ধ করে দেন। নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়া দূরে থাক কোনো নির্মাতা বা সাংবাদিকের মুখেমুখি পর্যন্ত হননি তিনি। এমনকি নিজের কাছের মানুষদের কাছ থেকেও দূরে সরে যান।

এত কিছুর মধ্যেও বারবার শাকিবকে সুবোধ ছেলের মতো নিজের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। কিন্তু কোনো লাভ হয়নি।

ব্যর্থ ও হতাশ হয়ে জুন মাসে কলকাতায় চলে যান অপু। সূত্রটি জানায়, বর্তমানে নতুন নায়িকা বুবলীর প্রতি শাকিবের অতি প্রীতি অপুকে আরও বিধ্বস্ত করে ফেলেছে। অপু নাকি বলেছেন- “শাকিব যত কিছুই করুক তাকে ডিভোর্স দেবেন না তিনি।”

সূত্রের দেওয়া তথ্য মতে, অপু বলেছেন শাকিব খান এতদিন ধরে তার ওপর যে নির্যাতন চালিয়েছেন তার প্রতিশোধ কড়ায় গণ্ডায় উসুল করবেন তিনি। কোনোভাবেই শাকিবকে ডিভোর্স দেবেন না। শাকিবকে নিয়েই সংসার করবেন তিনি।

আরও পড়ুন