বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে খুনের ঘটনায় তদন্ত কমিটি

শাহজালাল বিমানবন্দরে খুনের ঘটনায় তদন্ত কমিটিহযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরি মেরে আনসার সদস্য খুনের ঘটনায় এপিবিএন সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (এডমিন ও ইনটেলিজেন্স) হাসিব আজিজকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রধানের নির্দেশে এ তদন্ত কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন এপিবিএন সদর দফতরের স্টাফ অফিসার অতিরিক্ত এসপি জাহিদুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন- এপিবিএন সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্ত এবং ইন্সপেক্টর মতিউর রহমান।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের এক দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে চার আনসার সদস্য আহত হন। পরে সোহাগ আলী নামে এক আনসার সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন