বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে আপনারা শিক্ষা নিন’

‘যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে আপনারা শিক্ষা নিন’মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্যসমাপ্ত নির্বাচন থেকে বিএনপিকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

হানিফ বলেন, আপনারা এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। জনগণই ক্ষমতার উৎস। যেখানেই নির্বাচন হয় তখনই তাদের (বিএনপি) মধ্যে একটা ষড়যন্ত্রের ছাপ দেখা যায়। বিএনপি কখনোই ষড়যন্ত্রের বাইরে চিন্তা করতে পারে না।

তিনি বলেন, যারা বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে থাকে তাদের হতাশ হওয়া ছাড়া উপায় নেই। ভুল রাজনীতির জন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে।

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, বিপ্লব বড়ুয়া, সুজিত রায় নন্দী, হারুন অর রশিদ, আবদুস সবুর, কেন্দ্রীয় সদস্য বি এম রিয়াজুল কবীর কাওসার, আনোয়ার হোসেন প্রমুখ।

আরও পড়ুন