বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাশরাফিকে স্যালুট আতাহার অালীর

মাশরাফিকে স্যালুট আতাহার অালীরসাবেক ক্রিকেটার ও খ্যাতনামা ধারাভাষ্যকার আহাতার আলী খান সাকিবীয় স্যালুট জানালেন টাইগার দলপতি মাশরাফি মুর্তজাকে।

শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলসের মধ্যকার খেলা চলাকালীন সময়ে এই স্যালুট সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ম্যাচে অবশ্য মাশরাফির কুমিল্লা ৬ উইকেটে হেরে যায় মুশফিকের বরিশালের কাছে।

সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের সঙ্গে শেষ টেস্টে বেন স্টোক আউট হওয়ার পর তাকে স্যালুট জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ওই স্যালুটই সাকিবীয় স্যালুট নামে পরিচিত পায়। এরপরে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও স্যালুট দেন বাংলাদেশ দলকে।

টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্বও পালন করছেন। তার নের্তৃত্বেই গত আসরে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। আর আতাহার আলী খান এবার চ্যানেল নাইনের ধারাভাষ্যকার হিসেবে রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগের অন্যতম দল দুরন্ত রাজশাহীর প্রধান কোচ।

আরও পড়ুন