বুধবার ৪ নভেম্বর ২০২৬

অবশেষে সরকারের ত্রাণ নিলেন সাঁওতালরা

অবশেষে সরকারের ত্রাণ নিলেন সাঁওতালরাঅবশেষে সরকারের দেওয়া ত্রাণ গ্রহণ করেছেন জেলার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের উচ্ছেদের শিকার হওয়া সাঁওতালরা।

বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে একটি দল সাঁওতালদের মধ্যে সরকারি ত্রাণগুলো বিতরণ করেন।

এ সময় তারা মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতালদের মাঝে চাল, আলু, লবন, তেল, কম্বল বিতরণ করেন। অবশেষে সরকারি ত্রাণ নিলেন সাঁওতালরা

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মদ আলী, উপজেলা ত্রাণ কর্মকর্তা জহিরুল ইসলাম।

উল্লেখ্য, ১৪ নভেম্বর জেলা প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হান্নান সাঁওতালদের মাঝে ত্রাণ বিতরণ করতে গেলে তারা তা গ্রহণে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন