বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে কটূক্তি: পল্লী সঞ্চয় ব্যাংক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীকে কটূক্তি: পল্লী সঞ্চয়ী ব্যাংক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও অকথ্য ভাষায় মন্তব্য করার অভিযোগ এনে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার বিকেলে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ মাদারীপুর জেলা শাখার সভাপতি তাপস কুমার মন্ডল।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ৭ আগস্ট বরিশালের পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী জসীমউদ্দিন সরদার তার ফেসবুকে একটি বাড়ি একটি খামারের সাফল্য তুলে ধরে এক পাশে প্রধানমন্ত্রীর ছবি অন্য পাশে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব প্রশান্ত কুমারের ছবি পোস্ট করে। ঐ পোস্ট করা ছবি ও মন্তব্য দেখে মিহির কান্তি মজুমদার ফোনে জসীমউদ্দিনকে চাকুরিচ্যুত করার হুমকি দেয়।

তিনি নিজেকে এ সাফল্যের একমাত্র দাবিদার বলে উল্লেখ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও অকথ্য ভাষায় মন্তব্য করেন এবং সচিব প্রশান্ত কুমারকে গালাগাল করেন। এতে প্রধানমন্ত্রী ও সচিবের মর্যাদা হানি হয়েছে। এ জন্য মামলার বাদী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, মাদারীপুর জেলা শাখার সভাপতি তাপস কুমার মন্ডল ১ কোটি টাকার ক্ষতিপূরণ মামলাটি দায়ের করেন। মামলা নং সি.আর ২০৬/১৬ এর পরবর্তী তারিখ ২০১৭ সালের ২ জানুয়ারি ধার্য হয়।

আরও পড়ুন