বুধবার ৪ নভেম্বর ২০২৬

সালমানকে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই: লুলিয়া

সালমানকে বিয়ে করার কোনও পরিকল্পনা নেই: লুলিয়াকথা ছিল এবছর ১৮ নভেম্বর রোমানিয়ার অভিনেত্রী লুলিয়া ভান্তুরকে বিয়ে করবেন সালমান খান। কিন্তু এখন শোনা যাচ্ছে, লুলিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে ভাইজানের।

সব বিষয় নিয়ে মুখ খুললেন রোমানিয়ার অভিনেত্রী লুলিয়া। তিনি জানিয়ে দিয়েছেন সালমানকে বিয়ে করার তার কোনও পরিকল্পনাই নেই।

তবে এরমধ্যে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সালমান-লুলিয়াকে। এমনকি সালমানের ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়েও গিয়েছিলেন লুলিয়া। একাধিক ছবিতে সালমানের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে লুলিয়াকে। কিন্তু তারপরও মিল হল না এই জুটির। সম্প্রতি রোমানিয়ায় ফিরে গেছেন লুলিয়া।

সম্প্রতি রোমানিয়ায় ‘সফল মহিলার’ স্বীকৃতি পেয়েছেন লুলিয়া। তখন এক সাক্ষাৎকারে লুলিয়া জানিয়ে দেন, সালমানের সঙ্গে বিয়ের কোনও সম্ভাবনাই নেই ‘তবে এর  জন্যে দুজনের সাংস্কৃতিক পার্থক্যকেই দায়ি করেছেন লুলিয়া।

লুলিয়ার মনে করছেন, তিনি ভারতীয় সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি। এখানে কোনও মানুষের জীবনে গোপনীয়তা বজায় থাকে না। একটি বাড়িতে বহু মানুষ একসঙ্গে থাকেন। এছাড়া এখানে রাস্তায় বেরোতে গেলে বিশেষভাবে নিজেকে ঢেকে বেরোতে হয়।

আরও পড়ুন