বুধবার ৪ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে মা-ছেলে হত্যায় ২ জনের ফাঁসি

নোয়াখালীতে মা-ছেলে হত্যায় ২ জনের ফাঁসিনোয়াখালীতে স্ত্রী-সন্তান খুনের দায়ে এক ব্যক্তি ও তার বন্ধুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে আদালত।

নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা তারিক আহমদ রোববার বিকালে এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- লক্ষ্মীপুর সদর উপজেলার মুক্তারামপুর গ্রামের আবুল কালামের ছেলে মোর্শেদ আলম ও তার বন্ধু একই গ্রামের শুক্কুর মিয়ার ছেলে রুবেল।

এদের মধ্যে মোর্শেদ পলাতক রয়েছেন বলে জানান পিপি এটিএম মহিব উল্লাহ।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০০৯ সালের ২৫ অাগস্ট নোয়াখালীর গুডহিল হাসপাতালের একটি কেবিনে বন্ধু রুবেলের সহযোগিতায় স্ত্রী রুমা আক্তার ও তিন বছর বয়সী ছেলে আপনকে হত্যা করেন মোর্শেদ আলম। হত্যার পর তারা পালিয়ে যায়।

“এ ঘটনায় ওই দিনই হাসপাতালের মালিক ডা. আবদুল হাই সুধারাম থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করলেও মোর্শেদ পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান।”

পুলিশ তদন্ত শেষে হত্যাকাণ্ডে মোর্শেদ ও রুবেলের সম্পৃক্ততার কথা উল্লেখ করে একই বছরের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় বলে জানান পিপি মহিব উল্লাহ।

আরও পড়ুন