বুধবার ৪ নভেম্বর ২০২৬

বুলু-শিমুলসহ ১৬ বিএনপি নেতাকে গ্রেফতারে পরোয়ানা

বুলু-শিমুলসহ ১৬ বিএনপি নেতাকে গ্রেফতারে পরোয়ানাবিস্ফোরক আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার ঢাকা মহানগরের ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। আগামী ২ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারির ওপর প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল। তিনি জানান, গত বছরের ১৮ মার্চ মিরপুর থানাধীন এলাকায় বাসে অগ্নিসংযোগের মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ১৬ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

১৬ আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

আরও পড়ুন