বুধবার ৪ নভেম্বর ২০২৬

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ

জেলা পরিষদ নির্বাচনে ৬১ জেলার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রার্থী মনোনয়নে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজিত মনোনয়ন বোর্ডের এক সভায় এসব প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সুবহান গোলাপ।

তিনি বলেন, “জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সভা শেষ না হলে শুক্রবার সন্ধা পর্যন্ত তা মুলতবি করা হয়। শুক্রবার সন্ধা সাড়ে ৬টার দিকে এই সভা পুনরায় বসে রাত পৌনে ৯টায় শেষ হয়।”

এর মধ্যে দলের মনোনয়ন বোর্ড ৬১ জেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বলে জানান আব্দুস সোবহান গোলাপ।

সভায় বোর্ড সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, দীপু মনিসহ বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী ২৮ ডিসেম্বর পার্বত্য তিন জেলা বাদে বাকি ৬১ জেলায় হবে জেলা পরিষদ নির্বাচন। ৬১টি জেলার এই নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থন পেতে ইচ্ছুক প্রায় ৭০০ প্রার্থী ফরম জমা দিয়েছিলেন।

আইন অনুযায়ী, প্রতিটি জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচিত হবেন। প্রতিটি জেলায় ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন।

স্থানীয় সরকারের অন‌্যান‌্য স্তরে দলীয় মনোনয়নে চেয়ারম‌্যান বা মেয়র নির্বাচন হলেও জেলা পরিষদে তা হচ্ছে না।

২৫ বছর বয়সী বাংলাদেশের যে কোনো ভোটার জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন। তবে তিনি নিজে একজন জনপ্রতিনিধি হলে পদে থেকে প্রার্থী হওয়া যাবে না।

১৯৮৯ সালে তিন পার্বত্য জেলায় একবারই সরাসরি নির্বাচন হয়েছিল। আর কোনো জেলা পরিষদ নির্বাচন হয়নি।

১৯৮৮ সালে এইচ এম এরশাদের সরকার প্রণীত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান ছিল; পড়ে আইনটি অকার্যকর হয়ে পড়ে। ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনের জন্য নতুন আইন করে।

এরপর ২০১১ সালের ১৫ ডিসেম্বর সরকার ৬১ জেলায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের প্রশাসক নিয়োগ দেয়। অনির্বাচিত এই প্রশাসকদের মেয়াদ শেষেই ডিসেম্বরে নির্বাচন হচ্ছে।

৬১টি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সমর্থিত চূড়ান্ত প্রার্থী তালিকা:

রংপুর বিভাগ
ঠাকুরগাঁও             : মুহাম্মদ সাদেক কোরাইশী

নীলফামারী           : মো. মমতাজুল হক

পঞ্চগড়                : মো. আবু বকর ছিদ্দিক

কুড়িগ্রাম              : মো. জাফর আলী

গাইবান্ধা              : সৈয়দ শামসুল আলম

লালমনিরহাট        : মো. মতিয়ার রহমান

দিনাজপুর             : আজিজুল ইমাম চৌধুরী

রংপুর                   : ছাফিয়া খানম

রাজশাহী বিভাগ
পাবনা                 : মোহাম্মদ রেজাউল রহিম লাল

চাঁপাইনবাবগঞ্জ     : মো. মইনুদ্দীন মন্ডল

বগুড়া                  : মো. মকবুল হোসেন

নাটোর                 : মো. সাজেদুর রহমান খাঁন

জয়পুরহাট            : মো. আরিফুর রহমান (রকেট)

রাজশাহী              : মাহবুব জামান ভুলু

নওগাঁ                  : একেএম ফজলে রাব্বী

সিরাজগঞ্জ            : মো. আব্দুল লতিফ বিশ্বাস

খুলনা বিভাগ
বাগেরহাট            : শেখ কামরুজ্জামান টুকু

যশোর                 : শাহ্ হাদীউজ্জামান

কুষ্টিয়া                 : হাজী রবিউল ইসলাম

সাতক্ষীরা             : মুনসুর আহমেদ

মেহেরপুর             : মো. মিয়াজান আলী

চুয়াডাঙ্গা              : মাহফুজুর রহমান (মনজু)

খুলনা                  : শেখ হারুন অর রশিদ

নড়াইল                : সৈয়দ আইয়ুব আলী

মাগুরা                  : পঙ্কজ কুমার কুন্ডু

ঝিনাইদহ             : কনক কান্তি দাস

বরিশাল বিভাগ
বরগুনা                : মো. দেলোয়ার হোসেন

বরিশাল               : খান আলতাফ হোসেন

পিরোজপুর           : মো. শাহ আলম

ভোলা                  : আব্দুল মমিন টুলু

পটুয়াখালী            : খান মোশাররফ হোসেন

ঝালকাঠি              : সরদার মো. শাহ আলম

ঢাকা বিভাগ
টাঙ্গাইল               : ফজলুর রহমান খান ফারুক

মানিকগঞ্জ            : গোলাম মহীউদ্দীন

ঢাকা                   : মাহবুবুর রহমান

মুন্সিগঞ্জ               : মো. মহিউদ্দিন

গাজীপুর               : আখতারুজ্জামান

নরসিংদী              : মো. আসাদোজ্জামান

কিশোরগঞ্জ           : মো. জিল্লুর রহমান

ফরিদপুর              : মো. লোকমান হোসেন মৃধা

রাজবাড়ী              : ফকীর আব্দুল জব্বার

মাদারীপুর             : মিয়াজউদ্দিন খান

শরীয়তপুর            : ছাবেদুর রহমান (খোকা শিকদার)

গোপালগঞ্জ            : চৌধুরী এমদাদুল হক

নারায়ণগঞ্জ           : আনোয়ার হোসেন

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ           : ইউসুফ খান পাঠান

শেরপুর                 : চন্দন কুমার পাল

জামালপুর             : মো. এইচ আর জাহিদ আনোয়ার

নেত্রকোনা                        : প্রশান্ত কুমার রায়

সিলেট বিভাগ
সিলেট                : মো. লুৎফর রহমান

হবিগঞ্জ               : মো. মুশফিক হুসেন চৌধুরী

মৌলভীবাজার      : আজিজুর রহমান

সুনামগঞ্জ             : মো. এনামুল কবীর ইমন

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম                : মোহাম্মদ আবদুস সালাম

নোয়াখালী            : এবিএম জাফর উল্লাহ

কক্সবাজার            : মোস্তাক আহমেদ চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া         : সৈয়দ একেএম এমদাদুল বারী

লক্ষ্মীপুর                : মো. শামসুল ইসলাম

কুমিল্লা                  : আবু তাহের

ফেনী                  : আজিজ আহমেদ চৌধুরী

চাঁদপুর                : এম আবু ওসমান চৌধুরী

আরও পড়ুন