বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইয়াবা ব্যবসায়ী পুলিশের দারোগা বান্ধবীসহ কারাগারে

ইয়াবা ব্যবসায়ী পুলিশের দারোগা বান্ধবীসহ কারাগারেইয়াবাসহ আটক হওয়া বাকলিয়া থানার এএসআই রিদওয়ানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

রোববার ২৭ নভেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম হারুনুর রশিদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

আটক হওয়া অপর দুজন হল, ইয়াবা ক্রেতা জিল্লুর রহমান ও রিদওয়ানের বান্ধবী জেরিন।

শনিবার সন্ধ্যায় নগরীর আইস ফ্যাক্টরি রোডে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ‍অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের এস আই মোহাম্মদুল হক বাদি হয়ে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।  ওই মামলায় রোববার দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন