বুধবার ৪ নভেম্বর ২০২৬

অপরাধীদের রাজনীতির বাইরে রাখতে হবে: তথ্যমন্ত্রী

অপরাধীদের রাজনীতির বাইরে রাখতে হবে: তথ্যমন্ত্রীতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের অপরাধীদের দেশের রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখতে হবে। বাংলাদেশে এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ পোড়ানোর করিগর, জঙ্গি সমর্থনকারী, হত্যা-খুনের চক্রান্তকারী, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ-অপরাধীরা।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল দুর্নীতি সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দিতে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দোষ দাবি ও বিচারকের কাছে সুবিচার চাওয়ায় সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে জাসদ সভাপতি ইনু বলেন, দেশের বড় রাজনৈতিক দলগুলোর নেতা-নেত্রীরা হত্যা-খুনের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। এ সব ঘটনায় যখনই তাদের বিচারের সম্মুখীন করা হয়, ঠিক তখনই তারা তাদের পিঠের চামড়া বাঁচানোর চেষ্টা করেন।

ইনু আরও বলেন, নেতা-নেত্রীদের মামলার সম্মুখীন করা বিরাজনীতিকরণ নয়। বাংলাদেশে একটি অপরাধমুক্ত রাজনীতির ক্ষেত্র তৈরি করার একটি পদক্ষেপ মাত্র।

প্রধান বিচারপতির বিচার বিভাগকে স্বাধীন করতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ ফিরিয়ে আনার ওপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে অসাংবিধানিক সরকার না চাইলে দুই বছর পর নির্বাচন করতেই হবে।

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুর রহমান, সহকারী পুলিশ সুপার কামারুল ইসলাম, অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন, কলেজের শিক্ষকসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন