প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহকারী বিমানটি (বিজি ১০১১) অয়েল লিকেজের কারণে গত ২৭ নভেম্বর তুর্কমেনিস্তানের আশখাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে সংসদকে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
ওই ঘটনায় গঠিত দুটি তদন্ত কমিটির পেশ করা তদন্ত রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
১০ম জাতীয় সংসদের ত্রয়োদশ (১৩ তম) অধিবেশনে রোববার মাগরিবের নামাজের বিরতির পর ৩০০ বিধিতে এক বিবৃতিতে রাশেদ খান মেনন সংসদকে এ কথা জানান।


