বুধবার ৪ নভেম্বর ২০২৬

শাকিলের মরদেহ বারডেমে, বুধবার দাফন ময়মনসিংহে

shakil-deadbodyপ্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও সাবেক ছাত্রনেতা মাহবুবুল হক শাকিলের মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালে রাখা হয়েছে।

বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শালিকের মরদেহ নেয়া হবে গ্রামের বাড়ি ময়মনসিংহের বাগমারায়। সেখানে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় গুলশানের সামদোদো রেস্টুরেন্টে শাকিলের মরদেহ দেখতে এসে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের এ তথ্য জানান।

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর গুলশানের সামদাদো রেস্টুরেনেন্টে মারা যান। তার বয়স হয়েছিল ৪৮ বছর।

আরও পড়ুন